Money
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, দুজন বেসরকারি ব্যাংক থেকে
রাষ্ট্রমালিকানাধীন জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার। তিনজনের মধ্যে দুজনই বেসরকারি খাতের ব্যাংকার; আর সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়
লেখক বিশেষ প্রতিনিধি25K বার পড়া

রাষ্ট্রমালিকানাধীন জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার। তিনজনের মধ্যে দুজনই বেসরকারি খাতের ব্যাংকার; আর সোনালী ব্যাংকের এমডি হিসেবে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ যে বাতিল করা হয়েছিল ১৯ অক্টোবর, তা আজ প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের পর্ষদে আলাদা চিঠি দিয়ে এ মনোনয়নের কথা জানিয়েছে; আর সোনালী ব্যাংকের এমডির মেয়াদ বাতিলের নির্দেশনা প্রত্যাহারের কথা ওই ব্যাংকের পর্ষদকে জানানো হয়।



