২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। তবে অর্থনীতির আকার, ক্রয়ক্ষমতা ও প্রবৃদ্ধির হারের দিক থেকে ভারতের অবস্থান শক্তিশালী। সেই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির ধীরগতির কারণে চাপে আছে বাংলাদেশ। এ খবর দিয়েছে আল জাজিরা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সীমাবদ্ধতার এই চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, মাথাপিছু জিডিপিতে এগিয়ে থাকলেও অর্থনৈতিক সক্ষমতা ও মানুষের প্রকৃত জীবনযাত্রার মানের বিচারে দুই দেশের মধ্যে এখনো বড় ব্যবধান আছে।