Money
সন্ধ্যায় সচল হলো জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট
সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা ওয়েবসাইট চালু করেছে জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আজ সন্ধ্যায় ব্যাংক দুটির ওয়েবসাইট সচল হয়। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও ব্যাংক দুটির নিয়মিত কার্যক্রম ও সেবার ক্ষেত্রে কোনো ধরনের
লেখক নিজস্ব প্রতিবেদক32K বার পড়া
সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা ওয়েবসাইট চালু করেছে জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আজ সন্ধ্যায় ব্যাংক দুটির ওয়েবসাইট সচল হয়। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও ব্যাংক দুটির নিয়মিত কার্যক্রম ও সেবার ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। এরপর জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটও বন্ধ করা হয়। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খোলা হলেও সারা দিন ব্যাংক দুটির ওয়েবসাইট বন্ধ থাকে। ওয়েবসাইটে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। তাতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই ওয়েবসাইট চালু হবে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। এরপর সন্ধ্যায় ওয়েবসাইট দুটি আবার সচল দেখা যায়।



