Money
সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। কেউ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য জানা কিংবা অন্য কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকের
লেখক বিশেষ প্রতিবেদক30K বার পড়া
সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। কেউ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ফলে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য জানা কিংবা অন্য কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে দেখা গেছে, সেখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলছে। শিগগিরই তা চালু হবে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করছে। পরে একাধিকবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।



