Money
ব্র্যাক ব্যাংকে ৯ শতাংশ সুদে ঋণ স্থানান্তরের সুযোগ, বাড়তি খরচ নেই
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিগত ঋণ (পারসোনাল লোন) ও আবাসন ঋণ (হোম লোন) কম সুদে কেনার (টেকওভার) ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই বিশেষ অফারের আওতায় প্রথম বছরে ৯ শতাংশ সুদ দিতে হবে গ্রাহকদের। একই সঙ্গে ঋ
লেখক নিজস্ব প্রতিবেদক11K বার পড়া

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা ব্যক্তিগত ঋণ (পারসোনাল লোন) ও আবাসন ঋণ (হোম লোন) কম সুদে কেনার (টেকওভার) ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই বিশেষ অফারের আওতায় প্রথম বছরে ৯ শতাংশ সুদ দিতে হবে গ্রাহকদের। একই সঙ্গে ঋণটি স্থানান্তর করতে কোনো খরচ দিতে হবে না।
মূলত রিটেইল বা খুচরা ঋণের স্থিতি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ দিচ্ছে ব্যাংকটি। যেকোনো শাখা বা ওয়েবসাইটে নাম–পরিচয় দিয়েই এ জন্য আবেদন করা যাবে।



