ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন সড়ক, ফুটপাত ও নর্দমা সংস্কারে ৭১৪ কোটি টাকা খরচ করবে সরকার। এ জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উঠছে।
এ প্রকল্পের আওতায় রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর, লালবাগ, বংশাল, যাত্রাবাড়ী ও মতিঝিলের সড়ক, ফুটপাত ও নর্দমা সংস্কার করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে।