দোকানপাট খোলা রাখার সময়সীমা আগের নিয়মে গেল। এখন থেকে রাত আটটা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। গতকাল শুক্রবার এই সময়সীমা চালু হয়েছে।
এর আগে ৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্দেশনা দিয়ে বলেছিল, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত আটটার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বর্ধিত সময় কার্যকর থাকবে।
তখন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আরও বলেছিল, ২৩ অক্টোবর থেকে আবার আগের নিয়মে (রাত আটটা) ফিরবে। ফলে গতকাল থেকেই পুরোনো নিয়ম কার্যকর হলো।