আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গতকাল শুক্রবার ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এ আশঙ্কায় বাজারে তেলের দাম বেড়েছে।
গতকাল ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ৭২ সেন্টে উঠেছে। গতকাল পশ্চিমা দেশসহ বিশ্বের অধিকাংশ দেশের শেষ সপ্তাহিক কর্মদিবস। শনি ও রোববার বাজার বন্ধ থাকে।