গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং ও পেমেন্ট সুবিধার সমন্বয়ে নতুন ‘ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক। সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটি উদ্বোধন করা হয়।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ নতুন এই ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন ও মো. নাজমুল হুদা সরকার এবং কার্ড বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক।