কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জীবনবিমা ও স্বাস্থ্যসেবা সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান সম্প্রতি একটি গ্রুপ বিমা চুক্তি সই করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম এবং কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ডের সিনিয়র জেনারেল ম্যানেজার শাকিল আবির, প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল করিম, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ফারুক আহমেদ, ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মো. রিয়াজুল হাসান সোহাগ এবং নির্বাহী পরিচালক মো. মফিজুল ইসলাম ও মো. সাকিব রায়হান উপস্থিত ছিলেন।