Money
যশোরে চার ধরনের যোগাযোগসুবিধা থাকলেও বড় শিল্প গড়ে ওঠেনি
যশোর জেলার ব্যবসা-বাণিজ্যের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান । তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলো র যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম ।
লেখক মনিরুল ইসলাম36K বার পড়া

যশোর জেলার ব্যবসা-বাণিজ্যের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।
এত যোগাযোগসুবিধা থাকার পরও যশোর প্রত্যাশিত শিল্প ও বাণিজ্যকেন্দ্র হয়ে উঠতে পারেনি কেন?
তানভীরুল ইসলাম সোহান: যশোর প্রাচীন শহর। অবকাঠামোগত সম্ভাবনা ও ভৌগোলিক সুবিধার দিক থেকে এটি অনন্য। তবে বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ অপরিহার্য। কিন্তু যশোরে সেই নিশ্চয়তা নেই। ফলে ভারী শিল্পের বিনিয়োগকারীরা এখানে আকৃষ্ট হননি।



