Money
আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম
কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জে টাইলস ব্র্যান্ড ‘আকিজ সিরামিকস’ ও ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। নতুন উদ্বোধন হওয়া শোরুম দুটি হচ্ছে—হোমনায় আকিজ সিরামিকসের ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ ও কোম্পানীগঞ্জে অর
লেখক বাণিজ্য ডেস্ক14K বার পড়া

কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জে টাইলস ব্র্যান্ড ‘আকিজ সিরামিকস’ ও ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। নতুন উদ্বোধন হওয়া শোরুম দুটি হচ্ছে—হোমনায় আকিজ সিরামিকসের ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ ও কোম্পানীগঞ্জে অরার ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’।
১৮ অক্টোবর শোরুম দুটি উদ্বোধন করেন আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানে সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আকিজ সিরামিকস।



