Money
সোনার দাম আজ আবার কমল, ভরিতে ১,৬৯১ টাকা
দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। একই সঙ্গে রুপার দামও কমেছে।
লেখক বাণিজ্য ডেস্ক44K বার পড়া
দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। একই সঙ্গে রুপার দামও কমেছে।
নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে।
এর আগে ১৩ অক্টোবর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। এরপর আজ সোনার দাম কমানো হলো। বাজুস বলেছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে এই দুই ধাতুর দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।



