Money
ইসলামি ধারার ব্যাংকের আমানত বেড়েছে
ইসলামি ধারার ব্যাংকে এক মাসে আমানত বেড়েছে ৩ হাজার ৫০৮ কোটি টাকা। এক বছরে বিনিয়োগ বেড়েছে ১৭ হাজার ৬১৪ কোটি টাকা। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ৭০ লাখ ডলার।
লেখক নিজস্ব প্রতিবেদক48K বার পড়া

ইসলামি ধারার ব্যাংকে এক মাসে আমানত বেড়েছে ৩ হাজার ৫০৮ কোটি টাকা।
এক বছরে বিনিয়োগ বেড়েছে ১৭ হাজার ৬১৪ কোটি টাকা।
এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ৭০ লাখ ডলার।
দীর্ঘদিনের চ্যালেঞ্জ ও স্থবিরতা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরছে পূর্ণাঙ্গ ইসলামি ধারার ব্যাংকগুলোর সূচক। গত জুলাইয়ের তুলনায় আগস্টে দেশের ইসলামি ধারার এসব ব্যাংকে আমানত, বিনিয়োগ, প্রবাসী আয় (রেমিট্যান্স), বৈদেশিক বাণিজ্যসহ প্রায় প্রতিটি প্রধান সূচকে প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মাসভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।



