দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীনের মালিকানাধীন কোম্পানিগুলো। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশি মালিকানার প্রতিষ্ঠান। বিনিয়োগে শীর্ষ পাঁচটি দেশের তালিকায় আরও আছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র।
দেশের রপ্তানি আয়ের অন্যতম বড় জায়গা হলো দেশের ইপিজেডগুলো। ১৯৮০ সালে দেশে ইপিজেড স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয়। এর উদ্দেশ্য হলো সুনির্দিষ্ট এই অঞ্চলের মধ্যে পণ্য উৎপাদন করে সরাসরি রপ্তানি করা; স্থানীয় বাজারে এসব পণ্য বিক্রি হবে না। ইপিজেডে পণ্য উৎপাদনের জন্য বন্ড সুবিধায় শুল্ক–কর ছাড়াই কাঁচামাল আনার সুযোগ দেওয়া হয়।