আগস্টে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৮৯ কোটি টাকা।

দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে।

বিদেশে বাংলাদেশিরা খরচ করেছেন প্রায় ৯৮৭ কোটি টাকা।

দেশে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। গত আগস্টে ক্রেডিট কার্ডে মোট ৪ হাজার ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বছরের একই মাসের চেয়ে ৯৪৫ কোটি টাকা বা ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি। ২০২৫ সালের আগস্টে এ লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ১৪৪ কোটি টাকা।