খাবারের ব্যবসা করতে নিবন্ধন লাগবে। রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, ফলের রসসহ নানা ধরনের খাবারের অস্থায়ী দোকানপাটের মালিককে এখন নিবন্ধন নিতে হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এই নিবন্ধন দেবে। আগামী ১ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএফএসএ।
এর ফলে খাবারের ব্যবসা শুরু ও পরিচালনায় আরেকটি ধাপ বাড়ল। এ খাতের উদ্যোক্তাদের ব্যবসায় নিবন্ধন, ভ্যাটের নিবন্ধনসহ নানা ধরনের লাইসেন্স বা অনুমোদন নিতে হয়। এখন তাঁদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) থেকে আরেকটি নিবন্ধন নিতে হবে।