Money
কেরানীগঞ্জে সিটিজেনস ব্যাংকের উপশাখা চালু
সিটিজেনস ব্যাংক সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে একটি উপশাখা খুলেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিজেনস ব্যাংক এ
লেখক বাণিজ্য ডেস্ক23K বার পড়া

সিটিজেনস ব্যাংক সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে একটি উপশাখা খুলেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিজেনস ব্যাংক এ তথ্য জানিয়েছে।
উপশাখাটির উদ্বোধন অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাফিজুর রহমান, মো. আবদুল লতিফসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন বলেন, সিটিজেনস ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকর মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স বা বাণিজ্য অর্থায়ন এবং পরামর্শমূলক সেবা প্রদান করা হবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা দক্ষতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হন।



