সোনালী, রূপালী, অগ্রণী, জনতাসহ রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার। অন্য দুই ব্যাংক হলো বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।
এত দিন নিয়ম ছিল এসব ব্যাংকের এমডি হতে হলে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখন নিয়ম বদলে বলা হয়েছে, ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও কেউ এমডি হতে পারবেন। তবে আগের মতোই এমডি পদে নিয়োগ পেতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।