ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানোর ক্ষমতা চায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। বাজারে যোগসাজশ করে দাম বৃদ্ধি, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে ঠেকানো, ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতা নষ্ট করা ইত্যাদির প্রমাণ খুঁজতেই এ ধরনের ক্ষমতা পেতে চায় সংস্থাটি। পাশাপাশি তল্লাশিকালে নথি, কম্পিউটার ও সংরক্ষিত তথ্য জব্দ করতে পারবেন সংস্থাটির কর্মকর্তারা।
বিদ্যমান ২০১২ সালের প্রতিযোগিতা আইন সংশোধন করা হচ্ছে। সংশোধনী প্রস্তাবে এই ক্ষমতার কথা বলা হয়েছে। আইনি বাধা থাকায় কমিশন এত দিন কাজটি করতে পারছিল না বলে জানা গেছে।