কৃষকের জন্য ডিজিটাল ঋণের ব্যবস্থা করা হচ্ছে। কৃষকদের ডিজিটাল লেনদেনের তথ্য কাজে লাগিয়ে ঋণ পাওয়ার সুযোগ তৈরি করতে চায় ব্র্যাক ব্যাংক। এ জন্য আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণাপ্রতিষ্ঠান আইএফপিআরআইয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। দুই বছর মেয়াদি এ পরীক্ষামূলক উদ্যোগে ৫০ হাজার কৃষক ও দেড় হাজার কৃষি উপকরণ বিক্রেতাকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন। এ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।