Money
জ্বালানি খাতে ৮ মাসে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এ কারণে গত আট মাসে অতিরিক্ত ৪১২ কোটি ডলার ব্যয় করতে হয়েছে। এই পরিস
লেখক নিজস্ব প্রতিবেদক22K বার পড়া

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। এ কারণে গত আট মাসে অতিরিক্ত ৪১২ কোটি ডলার ব্যয় করতে হয়েছে। এই পরিস্থিতিতেও মাতারবাড়ী এলাকাকে জ্বালানি কেন্দ্র (হাব) হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর এক অনুষ্ঠানে এ কথা বলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তৈরি পোশাক কারখানায় পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত (ইএসজি) কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বিজিএমইএ।



