দেশের নৌ খাতে আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে রাজধানীতে মিতসুবিশি মেরিন ইঞ্জিন সেমিনার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মেরিন অ্যান্ড রিভারাইন টেকনোলজিস লিমিটেড ও মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিন সিস্টেম এশিয়া (এমএইচআইইএসএ) যৌথভাবে গত শুক্রবার গুলশানের রেনেসাঁ হোটেলে এ আয়োজন করে।
সেমিনারে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির মতো নিয়ন্ত্রক ও পরিবহন সংস্থা, বন্দর কর্তৃপক্ষ, জাহাজ নির্মাতা, ড্রেজার ও মাছ ধরার জাহাজের মালিক, নকশা ও প্রকৌশল পরামর্শক প্রতিষ্ঠান, ক্ল্যাসিফিকেশন সোসাইটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।