বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে ৩০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ। সম্প্রতি বাংলাদেশ সফর করেন গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল। এ সময় তিনি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, টেলিযোগাযোগ খাতের অবস্থা, প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন সৈয়দ রিফাত মোসলেম।
আজিয়াটা বাংলাদেশে ৩০ বছর ধরে ব্যবসা করছে। এই সময়ে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে কী ধরনের পরিবর্তন দেখেছেন?