Money
সোমবার যে কারণে সারা দেশে বন্ধ থাকবে সোনা বেচাকেনা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাষ্টমীর দিন আগামীকাল সোমবার সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সিদ্ধান্
লেখক নিজস্ব প্রতিবেদক13K বার পড়া

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাষ্টমীর দিন আগামীকাল সোমবার সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, এদিন সারা দেশে সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে।
আজ রোববার জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুসারে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জুয়েলার্স কারিগরদের অনুরোধ জানিয়েছে সমিতি।



