Money
১৫ বছরে ১২০ কোটি তরুণের জন্য চাকরি হবে মাত্র ৪০ কোটি
আগামী ১০ থেকে ১৫ বছরে বিশ্বের ১২০ কোটি তরুণ কর্মবাজারে প্রবেশ করবেন। অথচ এ সময়ে তাঁদের জন্য প্রায় ৪০ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমন পূর্বাভাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ফলে তরুণদের জন্য কর্মসংস
লেখক বিশেষ প্রতিবেদক13K বার পড়া

আগামী ১০ থেকে ১৫ বছরে বিশ্বের ১২০ কোটি তরুণ কর্মবাজারে প্রবেশ করবেন। অথচ এ সময়ে তাঁদের জন্য প্রায় ৪০ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমন পূর্বাভাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ফলে তরুণদের জন্য কর্মসংস্থানের ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৮০ কোটি। এই তরুণ প্রজন্মই এই শতাব্দীর নেতৃত্ব দেবেন বলে তিনি মনে করেন।
এ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের যৌথ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আজ এই সভা শেষ হয়।



