Money
বন্ধ কারখানা চালু করতে বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা, বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা
বন্ধ কলকারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংক গঠিত প্রণোদনা তহবিল থেকে মাত্র ৫৬১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ খাতে আরও ৯২৯ কোটি ৫০ লাখ টাকা প্রক্রিয়াধীন রয়েছে। এই খাতে বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা। পাঁচ মাসে বরাদ্দের ৩ শতাংশ
লেখক নিজস্ব প্রতিবেদক31K বার পড়া

বন্ধ কলকারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংক গঠিত প্রণোদনা তহবিল থেকে মাত্র ৫৬১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এ খাতে আরও ৯২৯ কোটি ৫০ লাখ টাকা প্রক্রিয়াধীন রয়েছে। এই খাতে বরাদ্দ আছে ২০ হাজার কোটি টাকা। পাঁচ মাসে বরাদ্দের ৩ শতাংশের কম পেয়েছেন শিল্প উদ্যোক্তারা।
সার্বিকভাবে অর্থনীতি চাঙা করতে প্রায় পাঁচ মাস আগে ৬০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। পরে তা ৬২ হাজার কোটি টাকা করা হয়। এই পাঁচ মাসে ওই প্রণোদনা তহবিলের পাঁচ ভাগের এক ভাগ বা ২০ শতাংশও ছাড় করা সম্ভব হয়নি। ১৫ অক্টোবর পর্যন্ত ছাড় হয় প্রায় ১১ হাজার ৯৬০ কোটি টাকা।



