Money
ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল
নয়টি কুমড়া, তিন কেজি কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য মসুর ডাল। ৯ অক্টোবর দুপুরে পটিয়া সরকারি কলেজের দক্ষিণ পাশের পুরোনো থানার হাটে এসব পণ্য নিয়েই বসে ছিলেন মোহাম্মদ ইউসুফ। হাটের ওই অংশে আর কোনো বিক্রেতা নেই
লেখক নিজস্ব প্রতিবেদক42K বার পড়া
নয়টি কুমড়া, তিন কেজি কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য মসুর ডাল। ৯ অক্টোবর দুপুরে পটিয়া সরকারি কলেজের দক্ষিণ পাশের পুরোনো থানার হাটে এসব পণ্য নিয়েই বসে ছিলেন মোহাম্মদ ইউসুফ। হাটের ওই অংশে আর কোনো বিক্রেতা নেই।
দুপুরের দিকে বাড়ি থেকে বের হন ইউসুফ। স্থানীয় পাইকারদের কাছ থেকে অল্প কিছু পণ্য কেনেন। হাটের আশপাশের বাসিন্দারাই তাঁর ক্রেতা। দিনে পাঁচ-ছয় হাজার টাকার পণ্য বিক্রি হলে দোকান গুটিয়ে নেন। পণ্য কেনার খরচ বাদে হাতে থাকে হাজারখানেক টাকা। হাটে বসার জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না।



