Money
র্যাডিসন ব্লু ঢাকায় উপশাখা খুলেছে ট্রাস্ট ব্যাংক
ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে একটি নতুন উপশাখা খোলা হয়েছে। এক সংবা
লেখক বাণিজ্য ডেস্ক20K বার পড়া

ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে একটি নতুন উপশাখা খোলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ব্যাংক এ তথ্য জানিয়েছে।
ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উপশাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।



