Money
টিসিবির ডিজিটাল ব্যবস্থায় চাঁদাবাজি ও লোকসান হচ্ছে কি না খতিয়ে দেখার তাগিদ
পণ্য বিক্রয় কার্যক্রমে নিয়োজিত সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল রূপান্তর একটি ইতিবাচক উদ্যোগ। তবে সংস্থাটির পণ্য সংগ্রহের প্রক্রিয়ায় চাঁদাবাজি হচ্ছে কি না, ব্যবসায়ীদের লোকসান হচ্ছে কি না এবং
লেখক বিশেষ প্রতিনিধি38K বার পড়া

পণ্য বিক্রয় কার্যক্রমে নিয়োজিত সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিজিটাল রূপান্তর একটি ইতিবাচক উদ্যোগ। তবে সংস্থাটির পণ্য সংগ্রহের প্রক্রিয়ায় চাঁদাবাজি হচ্ছে কি না, ব্যবসায়ীদের লোকসান হচ্ছে কি না এবং প্রকৃত সুবিধাভোগীরা পণ্য পাচ্ছেন কি না—এগুলোও খতিয়ে দেখা জরুরি।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ এমন তাগিদ দিয়েছেন। তিনি বলেন, শুধু ডিজিটাল ব্যবস্থা চালু করলেই হবে না, এর কার্যকারিতাও নিয়মিতভাবে মূল্যায়ন করতে হবে। আজ বৃহস্পতিবার ঢাকার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



