Money
মিষ্টির মোহনীয় ঘ্রাণে গড়া অমলের জীবন
‘সন্দেশের গন্ধে বুঝি দৌড়ে এল মাছি?’—সুকুমার রায়ের কবিতার এই পঙ্ক্তি মনে পড়ে পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডারে ঢুকলে। তবে এখানে মিষ্টির ঘ্রাণে মাছির চেয়ে ক্রেতার আনাগোনাই বেশি। কেউ আসছেন ছানার মিষ্টি খেতে, কেউ নিচ্ছেন স্পঞ্জে
লেখক নিজস্ব প্রতিবেদক50K বার পড়া
‘সন্দেশের গন্ধে বুঝি দৌড়ে এল মাছি?’—সুকুমার রায়ের কবিতার এই পঙ্ক্তি মনে পড়ে পটিয়ার আদর্শ মিষ্টি ভান্ডারে ঢুকলে। তবে এখানে মিষ্টির ঘ্রাণে মাছির চেয়ে ক্রেতার আনাগোনাই বেশি। কেউ আসছেন ছানার মিষ্টি খেতে, কেউ নিচ্ছেন স্পঞ্জের মিষ্টি। কেউ আবার বাড়ি ফেরার আগে কিনতে যাচ্ছেন পরিবারের জন্য হরেক পদের মিষ্টি। হাটের দিনে এই মিষ্টির দোকানে ঠিক এমন দৃশ্য চোখে পড়ার মতো।
দোকানে ঢুকতেই নাকে আসে মিষ্টির মোহনীয় ঘ্রাণ। সামনের আলমারিতে সাজানো লাড্ডু, নারকেলের নাড়ু, ল্যাংচা, জিলাপি ও নিমকি। বড় গামলায় রসে ডোবা রসগোল্লা। ভেতরে কয়েকটি টেবিল-চেয়ারে মিষ্টি খাওয়ার সুযোগ; পেছনেই মিষ্টি তৈরির কারখানা।



