Money
প্রতি হাটে দুই কোটি টাকার বাণিজ্য
কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি–হাঁড়ি...। হাট বসেছে শুক্রবারে..., জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে–কেনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হাট’ কবিতায় ঐতিহ্যবাহী গ্রামীণ বাণিজ্যের ছাপ পাওয়া যায়। অতীত বাণিজ্যের এই ধারায়
লেখক সুজয় চৌধুরী41K বার পড়া
কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি–হাঁড়ি...। হাট বসেছে শুক্রবারে..., জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে–কেনে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হাট’ কবিতায় ঐতিহ্যবাহী গ্রামীণ বাণিজ্যের ছাপ পাওয়া যায়। অতীত বাণিজ্যের এই ধারায় পটিয়ার থানার হাটেও একসময় গরুর গাড়িতে পণ্য আসত। এখন এই হাটে আসে পণ্যবোঝাই ট্রাক। নামে মাছ, সবজি আর ফলের চালান। এই হাটের ঐতিহ্য মাটির হাঁড়ি-পাতিল এখনো আছে, আছে বাঁশ-বেতের কুলা। শুধু বাহন বদলেছে। বেড়েছে কেনাবেচার পরিসর। ছোট-বড় দোকানগুলোতে প্রতি হাটে বাণিজ্যিক লেনদেন হয় দুই কোটি টাকার বেশি।
সকাল থেকেই চলে হাটের আয়োজন। দোকানিরা খুলতে শুরু করেন পেঁয়াজ-রসুনের বস্তা। মাছ সাজাতে ব্যস্ত থাকেন বিক্রেতারা। জিরা, এলাচি আর লবঙ্গের পাশে রাখা হয় ডাল ও শস্যদানা। এক কোণে সারি সারি গাছের চারা। দুপুরের মধ্যে দোকান সাজানো শেষ হলে অপেক্ষা ক্রেতার। বেলা পড়তেই মানুষের আনাগোনা বাড়ে। নানা পণ্যের দর–কষাকষি আর বিক্রেতার হাঁকডাকে মুখর হয়ে ওঠে চার একরের এই থানার হাট।



