Money
স্মার্ট প্রযুক্তির হাত ধরেই বদলে যাবে দেশের কৃষি
দেশে কৃষি যান্ত্রিকীকরণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সহজ অর্থায়ন ও আগামী দিনে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ।
লেখক নিজস্ব প্রতিবেদক12K বার পড়া
দেশে কৃষি যান্ত্রিকীকরণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সহজ অর্থায়ন ও আগামী দিনে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক।
প্রথম আলো: বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের বর্তমান অবস্থা ও খাতের চ্যালেঞ্জগুলো কী কী?
সুব্রত রঞ্জন দাস: বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশের বাস বাংলাদেশে, অথচ বিশ্বের আবাদযোগ্য জমির মাত্র শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ রয়েছে আমাদের দেশে। তাই সীমিত জমিতে বেশি ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হয়। দেশে শস্যের নিবিড়তা ইতিমধ্যে অনেক বেশি; এটি আরও বাড়াতে এক ফসল কাটার পর দ্রুত পরবর্তী ফসলের আবাদ নিশ্চিত করা জরুরি। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়ছে এবং চাষাবাদ ও ফসল কাটার গুরুত্বপূর্ণ সময়ে তীব্র শ্রমিকসংকট দেখা দিচ্ছে। এসব কারণে সময়মতো কৃষিকাজ শেষ করতে যান্ত্রিকীকরণ গুরুত্বপূর্ণ। তা ছাড়া কৃষকের গড় বয়স ৪৫ ছাড়ানোয় নতুন প্রজন্মের কৃষক তৈরি করাও বড় চ্যালেঞ্জ। বর্তমানে ফসল কাটার পর ১০ থেকে ৪০ শতাংশ অপচয় হয়, যা রোধে কোল্ডস্টোরেজ প্রয়োজন। কৃষিজমির খণ্ডীকরণ, আধুনিক যন্ত্র সম্পর্কে সীমিত ধারণা এবং যন্ত্র কেনার উচ্চ প্রাথমিক বিনিয়োগ ব্যয়ও বড় বাধা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।



