আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, বাজারে ডলারের গড় দাম কিছুটা বেড়েছে। ডলারের গড় দাম ১২৩ টাকা ৪৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বাজারে বেশির ভাগ মুদ্রার দাম বেড়েছে। যেসব মুদ্রার দাম বেড়েছে সেগুলো হলো ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার, অস্ট্রেলীয় ডলার ও ইয়েন।