Money
গুলশানে র্যাংগসের প্রকল্পে নতুন স্থাপত্য ভাবনা
ঢাকার অভিজাত গুলশান এলাকায় বাণিজ্যিক ও আবাসিক স্থাপত্যে নতুন মাত্রা যোগ করছে র ্যাংগস প্রপার্টিজ। প্রতিষ্ঠানটির চলমান আর কে স্কয়ার আধুনিক বাণিজ্যিক টাওয়ার এবং আসন্ন মোনার্ক বিলাসবহুল আবাসন।
লেখক লেখা:28K বার পড়া

ঢাকার অভিজাত গুলশান এলাকায় বাণিজ্যিক ও আবাসিক স্থাপত্যে নতুন মাত্রা যোগ করছে র্যাংগস প্রপার্টিজ। প্রতিষ্ঠানটির চলমান আর কে স্কয়ার আধুনিক বাণিজ্যিক টাওয়ার এবং আসন্ন মোনার্ক বিলাসবহুল আবাসন।
গুলশান সাউথ অ্যাভিনিউয়ের প্লট ১৩, ব্লক সিডব্লিউএস (সি)-এ নির্মিত হচ্ছে আর কে স্কয়ার। র্যাংগস প্রপার্টিজের তথ্য অনুযায়ী, প্রকল্পটির জমির পরিমাণ ১৮ দশমিক ৯৪ কাঠা এবং ভবনটি ৫ বেজমেন্ট, গ্রাউন্ড ও ২৫ তলাবিশিষ্ট। এতে রয়েছে ছয়টি লিফট এবং ৩,৮৪২ থেকে ৩,৯৯৭ বর্গফুটের ইউনিট। ব্যবহারকারীর সুবিধাকে গুরুত্ব দিয়ে প্রকল্পটিতে ব্যবসাকেন্দ্র, জিম, ইনফিনিটি পুল, ফুড কোর্ট, স্বয়ংক্রিয় পার্কিং, বিভিন্ন স্তরে স্কাইডেক ও ডাবল-গ্লেজড জানালার ব্যবস্থা রাখা হয়েছে।



