Money
কমিউনিটি ও টেকসই নগর গড়ায় অগ্রাধিকার
দেশের স্থাপত্যশিল্পের উন্নয়নের মাধ্যমে উন্নততর শহর, শক্তিশালী কমিউনিটি ও টেকসই নগর গড়ায় অগ্রাধিকার দিচ্ছে শেল্টেক্। প্রতিষ্ঠানটির চলমান দুটি প্রকল্পেও এর ছাপ রয়েছে। তা ছাড়া আবাসনের পাশাপাশি বাণিজ্যিক খাতেও নজর রয়েছে।
লেখক লেখা:30K বার পড়া

আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে একটি প্লটে প্রায় ৮১ কাঠার বেশি জমির ওপর গড়ে উঠছে ‘শেল্টেক্ উইন্ডফ্লাওয়ার’। ১০ তলা (জি+৯) এই কন্ডোমিনিয়াম প্রকল্পে থাকছে ১৯২টি অ্যাপার্টমেন্ট। প্রতিটির আয়তন ১ হাজার ৪৪০ বর্গফুট, বেডরুম তিনটি। ১৯২টি গাড়ি রাখার জায়গা, আটটি লিফট ও তিনটি সিঁড়ি রয়েছে এ প্রকল্পে, যার মধ্যে একটি অগ্নিনির্বাপণ সিঁড়িও থাকার কথা বলছে প্রতিষ্ঠানটি। উইন্ডফ্লাওয়ারকে শুধু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নয়, একটি পূর্ণাঙ্গ কন্ডোমিনিয়ামের পরিবেশ তৈরি করা হবে।