Money
সংস্কার ইস্যুতে বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সমঝোতা আছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর
ব্যাংক, রাজস্ব খাতসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সরকারের একধরনের সমঝোতা আছে। এ কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ
লেখক বিশেষ প্রতিবেদক50K বার পড়া

ব্যাংক, রাজস্ব খাতসহ বিভিন্ন সংস্কারের বিষয়ে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বহুপক্ষীয় সংস্থার সঙ্গে সরকারের একধরনের সমঝোতা আছে। এ কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ সোমবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক হয়।
বৈঠক শেষে রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি এ কথা বলেন। তাঁর কথোপকথনের রেকর্ড প্রথম আলো সংগ্রহ করেছে।



