Money
আগস্টে ব্যাংক আমানত বেড়েছে ১২ শতাংশ
ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই তুলনায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ছে না। গত আগস্টে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১২ শতাংশ। বিপরীতে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। একই সময়ে সরকারি খাতে ঋণ বেড়েছে ৩২
লেখক নিজস্ব প্রতিবেদক31K বার পড়া

ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই তুলনায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ছে না। গত আগস্টে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১২ শতাংশ। বিপরীতে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। একই সময়ে সরকারি খাতে ঋণ বেড়েছে ৩২ শতাংশের বেশি। অর্থনীতির এই চিত্রের পাশাপাশি রাজস্ব আদায় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও ঘাটতি রয়েছে।
আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সেপ্টেম্বর মাসের ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।



