ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই তুলনায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ছে না। গত আগস্টে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ১২ শতাংশ। বিপরীতে বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ৫ শতাংশের নিচে নেমে এসেছে। একই সময়ে সরকারি খাতে ঋণ বেড়েছে ৩২ শতাংশের বেশি। অর্থনীতির এই চিত্রের পাশাপাশি রাজস্ব আদায় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও ঘাটতি রয়েছে।
আজ সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সেপ্টেম্বর মাসের ‘ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।