Money
সিম্পলট্রির পরিবেশবান্ধব বাণিজ্যিক প্রকল্প
ঢাকা শহরের দ্রুত পরিবর্তনশীল নগর, আবহমান আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা, টেকসই স্থাপত্যশৈলী এবং প্রকৃতির সুষম মেলবন্ধন ঘটিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ‘সিম্পলট্রি’।
লেখক লেখা:19K বার পড়া

ঢাকা শহরের দ্রুত পরিবর্তনশীল নগর, আবহমান আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা, টেকসই স্থাপত্যশৈলী এবং প্রকৃতির সুষম মেলবন্ধন ঘটিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ‘সিম্পলট্রি’।
বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ছে আবাসন প্রকল্প সিম্পলট্রি ট্রিলজি। সাবরিনা সোবহান ৪র্থ অ্যাভিনিউয়ে ৯০ কাঠায় ১৪ তলা ভবন একসঙ্গে করা হবে। প্রতিটি প্লটের প্রায় ৬০ শতাংশ জায়গা খোলা থাকবে। সেখানে থাকবে বাগান ও জগিং ট্রেইল। মোট ১৩৮টি চার শয়নকক্ষের অ্যাপার্টমেন্টের আয়তন ৩ হাজার ২০ থেকে ৩ হাজার ৪২০ বর্গফুট। ছাদে ইনফিনিটি সুইমিংপুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, কমিউনিটি হল ও বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।



