Money
পরিবেশবান্ধব ভবন নির্মাণে রেকর্ড
গুলশান অ্যাভিনিউর সিম্পলট্রি আনারকলি দেশের প্রথম লিড (এলইইডি) গোল্ড সনদ পাওয়া বাণিজ্যিক ভবন। এলইডি বাতি, মোশন সেন্সর এবং ভবনের ভেতরের প্রায় ৭০ শতাংশ জায়গায় দিনের আলো পৌঁছানোর নকশার ফলে ভবনটি বছরে প্রায় ১৫ শতাংশ বিদ্
লেখক নিজস্ব প্রতিবেদক23K বার পড়া
গুলশান অ্যাভিনিউর সিম্পলট্রি আনারকলি দেশের প্রথম লিড (এলইইডি) গোল্ড সনদ পাওয়া বাণিজ্যিক ভবন। এলইডি বাতি, মোশন সেন্সর এবং ভবনের ভেতরের প্রায় ৭০ শতাংশ জায়গায় দিনের আলো পৌঁছানোর নকশার ফলে ভবনটি বছরে প্রায় ১৫ শতাংশ বিদ্যুৎ বাঁচায় বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান ‘সিম্পলট্রি’।
বর্তমান জলবায়ু পরিস্থিতিতে ‘গ্রিন বিল্ডিং’ বা পরিবেশবান্ধব ভবন নির্মাণের যখন আলোচনা সবস্তরে, তখন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এলইইডি গোল্ড সনদ পাওয়া প্রকল্পের সংখ্যাতেও তারা দেশে শীর্ষে, এমনটাই প্রতিষ্ঠানটির দাবি।
পরিবেশবান্ধব নির্মাণে এই অগ্রগতিই সিম্পলট্রির সবচেয়ে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন এর কর্মকর্তারা।



