Money
ব্যবসা সচল রাখতে বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে বিশেষ ছাড়
বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি দুই কোম্পানির ব্যবসা স্বাভাবিক করতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট–১ ও শাইনপুকুর সিরামিকসকে এই সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার
লেখক নিজস্ব প্রতিবেদক41K বার পড়া

বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি দুই কোম্পানির ব্যবসা স্বাভাবিক করতে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট–১ ও শাইনপুকুর সিরামিকসকে এই সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ–সংক্রান্ত আলাদা আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
বেক্সিমকো এলপিজি ইউনিট–১–কে দেওয়া ছাড়ের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি এই কোম্পানিটির শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলা ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক (৩) ধারার নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেক্সিমকো এলপিজি ইউনিট–১–এর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।



