Money
জ্বালানির বাড়তি খরচের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চায় সরকার: অর্থমন্ত্রী
বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার অগ্রাধিকার ও ক্ষেত্র নির্ধারণে বিশ্বব্যাং
লেখক বাণিজ্য ডেস্ক21K বার পড়া

বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার। এ বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার অগ্রাধিকার ও ক্ষেত্র নির্ধারণে বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব কাঠামো চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার থেকে শুরু হওয়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন অর্থমন্ত্রী। সেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাঁর কথোপকথনের ভিডিও প্রথম আলো সংগ্রহ করেছে।



