Money
ট্রপিক্যাল গড়েছে ৩ হাজার ফ্ল্যাট
দেশের দ্রুত বিকাশমান আবাসনশিল্পে উন্নত স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সুনাম অর্জন করেছে ট্রপিক্যাল হোমস্ লিমিটেড। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে একই ধারায় দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন বড় প্
লেখক নিজস্ব প্রতিবেদক32K বার পড়া

দেশের দ্রুত বিকাশমান আবাসনশিল্পে উন্নত স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সুনাম অর্জন করেছে ট্রপিক্যাল হোমস্ লিমিটেড। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে একই ধারায় দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন বড় প্রকল্প ও উঁচু ভবন নির্মাণ করছে।
প্রতিষ্ঠানটির হালনাগাদ তথ্যে জানিয়েছে, ট্রপিক্যাল হোমস্ এ পর্যন্ত ১০২টি প্রকল্প সফলভাবে হস্তান্তর করেছে, যার মধ্যে রয়েছে ৭০টি আধুনিক আবাসিক এবং ৩২টি বাণিজ্যিকভাবে নান্দনিক ভবন। বর্তমানে রাজধানী ঢাকার বিভিন্ন কৌশলগত ও প্রাণবন্ত স্থানে আরও ২৫টি নতুন প্রকল্পের উন্নয়ন ও আধুনিক নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে।



