Money
প্রথম আলো ডটকমের অনলাইন আবাসন মেলায় সম্মাননা পেল তিন প্রতিষ্ঠান
প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা-২০২৬’-এ সবচেয়ে বেশি প্রদর্শিত প্রকল্পের জন্য তিনটি প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো রূপায়ণ হাউজিং এস্টেটের রূপায়ণ লেক ক্যাসেল, ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের ট্রপি
লেখক নিজস্ব প্রতিবেদক16K বার পড়া

প্রথম আলো ডটকম আয়োজিত নবম ‘অনলাইন আবাসন মেলা-২০২৬’-এ সবচেয়ে বেশি প্রদর্শিত প্রকল্পের জন্য তিনটি প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো রূপায়ণ হাউজিং এস্টেটের রূপায়ণ লেক ক্যাসেল, ট্রপিক্যাল হোমস্ লিমিটেডের ট্রপিক্যাল হায়দার আম্রপুরী ও র্যানকন রিয়েল এস্টেটের তিলোত্তমা প্রকল্প।
গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে শুরু হওয়া এ মেলা শেষ হয় ৩ অক্টোবর। আজ শনিবার আয়োজন করা হয় আবাসন খাতের ব্যবসায়ী ও মেলায় অংশগ্রহণকারীদের সম্মিলন অনুষ্ঠানের। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আবাসন খাতের ব্যবসায়ীদের এ সম্মিলনে প্রতিষ্ঠান তিনটিকে সম্মাননা জানানো হয়। প্রতিষ্ঠান তিনটির শীর্ষ ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিবিএল সিরামিকসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।



