শুক্রবার কাজ করার দিন শেষ হয়ে আসছে। এমনকি একসময় হয়তো কাজ না করলেও চলবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে ভবিষ্যৎ পৃথিবী এমন হতে পারে বলে মনে করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি খাতের নেতারা এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তবে বেজোস সম্প্রতি বলেছেন, একসময় হয়তো এআইয়ের কল্যাণে উৎপাদনশীলতা এতটাই বাড়তে পারে যে মানুষের জীবিকা নির্বাহের জন্য খুব একটা সময় কাজ করতে হবে না। এমনকি তিনি এ–ও বলেন, সেই সময় হয়তো খুব দূরে নয়।