Money
খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রি করবে, গ্রাহকদের চিঠি দিয়ে জানাল স্ট্যান্ডার্ড চার্টার্ড
বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গ্রাহকদের উদ্দেশে ব্যাংকটির দেওয়া এক চিঠিতে ব্যাংকটি জানিয়েছে, ব্যবসা বিক্রির এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মা
লেখক নিজস্ব প্রতিবেদক50K বার পড়া

বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। গ্রাহকদের উদ্দেশে ব্যাংকটির দেওয়া এক চিঠিতে ব্যাংকটি জানিয়েছে, ব্যবসা বিক্রির এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। গ্রাহকদের সেবা পেতে যেন কোনো ধরনের অসুবিধা না ঘটে, এ জন্য প্রধান অংশীজনদের সঙ্গে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড।



