Lifestyle
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প,
লেখক বিজ্ঞপ্তি25K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, শিক্ষা ও করপোরেট খাতের ২৫ জন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এ কমিটির সভাপতি হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ফারুক হাসান (সেশন ১৯৮০-৮১)।
সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল বিল্লাহ (সেশন ১৯৮৬-৮৭)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম (সেশন ১৯৯৭-৯৮) এবং অর্থ সম্পাদক হয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তোহিদুল ইসলাম টিপু (সেশন ১৯৯৪-৯৫)।

