শীতে বডি লোশনের ব্যবহার খুবই জরুরি। গোসলের পর ত্বক যখন কিছুটা ভেজা থাকে, তখন লোশন ব্যবহার করার সবচেয়ে ভালো সময়। এ সময় লোশন ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। হাত, পা, কনুই, হাঁটু ও শরীরের অন্যান্য শুষ্ক স্থানে নিয়মিত লোশন লাগানো যেতে পারে। তবে হাতে–পায়ে ব্যবহার করলেও সব বডি লোশন মুখের ত্বকে ব্যবহারের উপযোগী নয়, এমনটাই বললেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা। মুখের ত্বকের যত্নে কী ব্যবহার করবেন, জেনে নিন