Lifestyle
যোগদানের প্রায় দুই মাসেও বেতন পাননি প্রাথমিকের অধিকাংশ সহকারী শিক্ষক
দীর্ঘ আট মাসের অপেক্ষার পর গত ১ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ সহকারী শিক্ষক। তবে যোগদানের প্রায় দুই মাস হতে চললেও অধিকাংশ শিক্ষক এখনো বেতনভাতা পাননি। ডিসেম্বরের শুরুতে ব
লেখক নিজস্ব প্রতিবেদক18K বার পড়া

দীর্ঘ আট মাসের অপেক্ষার পর গত ১ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ সহকারী শিক্ষক। তবে যোগদানের প্রায় দুই মাস হতে চললেও অধিকাংশ শিক্ষক এখনো বেতনভাতা পাননি। ডিসেম্বরের শুরুতে বেতন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনিযুক্ত শিক্ষকেরা জানান, তাঁদের পে ফিক্সেশন-সংক্রান্ত তথ্য iBAS++ সিস্টেমে সংশ্লিষ্ট উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে দেখা যাচ্ছে না। ফলে বেতন বিল প্রস্তুত করা যাচ্ছে না। তবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলায় কিছু শিক্ষক বেতন পেয়েছেন।
